শিরোনামঃ
Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
দ্রুত কাজ শেষ করার দাবিতে রাজপথে সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিত ও প্রতিবন্ধকতা সরানোর জোর দাবি

লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক ১৩ কিলোমিটারের দুর্ভোগে জিম্মি দুই লাখ মানুষের ভাগ্য

রাঙামাটির দুই গুরুত্বপূর্ণ উপজেলা লংগদু ও নানিয়ারচরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—একটি আধুনিক সংযোগ সড়ক। কিন্তু সেই স্বপ্নের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাত্র ১৩ কিলোমিটারের অসমাপ্ত কাজ। দুর্ভোগ যখন চরমে, তখন ঘরে বসে না থেকে রাজপথে নেমেছেন কয়েকশ ভুক্তভোগী মানুষ।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে লংগদু ও নানিয়ারচরের সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এক বিশাল মানববন্ধনে ফুঁসে ওঠে স্থানীয়রা। বক্তারা জানান, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার প্রায় দুই লাখ মানুষের জেলা সদরে যাতায়াতের প্রধান ভরসা এখন এই সড়কটি। কিন্তু ২৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের মাঝখানের ১৩ কিলোমিটার অংশ এখনো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, নৌ-পথে লঞ্চ চলাচল ব্যাহত হলে খাগড়াছড়ি হয়ে দীর্ঘ পথ ঘুরে রাঙামাটি যেতে হয়, যা সময় ও অর্থ দুই-ই অপচয় করে। বর্তমানে নানিয়ারচর অংশের রাঙ্গাপাড়া থেকে লংগদু অংশের বড়াদম স্টিল ব্রিজ পর্যন্ত কাজ থমকে থাকায় শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

মানববন্ধনে আরও একটি গুরুতর অভিযোগ উঠে আসে। নির্মিত সড়কের অন্তত পাঁচটি স্থানে দুর্বৃত্তরা গর্ত খুঁড়ে এবং গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আন্দোলনকারীদের দাবি—অবশিষ্ট ১৩ কিলোমিটার সড়কে দ্রুত মাটি ভরাট ও অন্তত চারটি কালভার্ট বা পাইপ স্থাপন করতে হবে।সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পাহাড়ের মানুষের জীবনযাত্রা সহজ করতে এই সংযোগ সড়কটি কেবল একটি রাস্তা নয়, বরং এটি এই অঞ্চলের অর্থনীতির লাইফলাইন। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের টনক নড়ে কি না এবং কবে শেষ হয় দুই লাখ মানুষের এই দীর্ঘ প্রতীক্ষা।

জনপ্রিয় সংবাদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

দ্রুত কাজ শেষ করার দাবিতে রাজপথে সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিত ও প্রতিবন্ধকতা সরানোর জোর দাবি

লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক ১৩ কিলোমিটারের দুর্ভোগে জিম্মি দুই লাখ মানুষের ভাগ্য

প্রকাশিত: ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬