রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আজিমুশশান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলিম পাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটি, এলাকাবাসী, প্রবাসী এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা.) যুবসমাজ যৌথভাবে এই মহতী উদ্যোগের আয়োজন করে।
মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলী আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা এ রহমানিয়া গাউসিয়া চট্টগ্রামের প্রিন্সিপাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহজাদা সৈয়্যদ আহমদ রেজা আল-কাদেরী (মা.জি.আ.)।
গাউছিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখার উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করেন রাঙ্গুনিয়ার আরবি প্রভাষক মাওলানা মো. হোসাইন আল-কাদেরী, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী এবং হাফেজ মাওলানা মো. হামিদ উল্লাহ কাদেরী।
মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক আবু সৈয়দ লেদু ও সদস্য সচিব মো. আব্দুল জলিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





















