শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়: নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ‎

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এবার পার্বত্য চট্টগ্রামে জোরালো ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে নানিয়ারচর জোন।

‎সরকারিভাবে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে মোট ৫০০টি চারা তুলে দেওয়া হয়।

‎নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

কার্যক্রমে জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সবসময় পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এমন ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে বলে জোনের পক্ষ থেকে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়: নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ‎

প্রকাশিত: ১২:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬