শিরোনামঃ
Logo গুইমারায় বিএনপির বিশাল বিক্ষোভ: অপপ্রচার ও অশিষ্টাচারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি Logo জুরাছড়িতে সেনাবাহিনীর বড় অ্যাকশন: ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ Logo বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা Logo বরকলে নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: গরু বিক্রির ৩ লাখ টাকা লুট, সন্দেহের তীর দুই পরিচিতের দিকে Logo পাহাড় সাজবে সবুজে: মহালছড়িতে সেনাবাহিনীর আড়াই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির মহতি উদ্যোগ Logo খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি পাড়ায় দীঘিনালা জোনের উপহার: স্বস্তির নিঃশ্বাস ১০৫ পরিবারে Logo মানিকছড়ির মহামুনি টিলায় সেনা ও ওষুধ কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo কক্সবাজার থেকে মুসলিম তরুণীসহ ইসকন সদস্য রাঙামাটিতে: ওলামাদের থানা ঘেরাও ও তীব্র প্রতিবাদ Logo পাহাড়ের নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ: দীঘিনালায় সেনাবাহিনীর সেলাই প্রশিক্ষণ Logo ২২ মামলার পলাতক সজলসহ ৯ জন গ্রেফতার, রাঙামাটিতে তোলপাড়
বিশুদ্ধ পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করলেন জোন কমান্ডার লেঃ কর্নেল আল-আমিন

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি পাড়ায় দীঘিনালা জোনের উপহার: স্বস্তির নিঃশ্বাস ১০৫ পরিবারে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত এলাকা ধনপাতা ছড়ার ‘করুনা বাঙ্গালো চান কার্বারী পাড়া’। দীর্ঘদিনের তীব্র বিশুদ্ধ খাবার পানির সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল এই এলাকার কয়েকশত পাহাড়ি মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)-এর সার্বিক সহায়তায় সেখানে স্থাপন করা হয়েছে একটি আধুনিক গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর।

আজ ২২ জুন ২০২৬, সোমবার সকাল ০৮:৪০ ঘটিকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের শুভ উদ্বোধন করা হয়। প্রত্যন্ত এই অঞ্চলে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার (৪-ইবি) লেঃ কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।

স্থানীয় সূত্র জানায়, ভৌগোলিক দুর্গমতার কারণে এই পাড়ার বাসিন্দাদের সুপেয় পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। দীঘিনালা জোনের এই কল্যাণমূলক উদ্যোগের ফলে এলাকার প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ সরাসরি সুপেয় ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। সেনাবাহিনীর এই উপহারে পাহাড়ি জনপদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং সুবিধাভোগী সাধারণ পাহাড়ি জনগণসহ আনুমানিক ৫০ থেকে ৬০ জন স্থানীয় বাসিন্দা।

উদ্বোধনকালে জোন কমান্ডার লেঃ কর্নেল আল-আমিন বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। দুর্গম এলাকার এই পানির সংকট নিরসনের প্রচেষ্টা তারই একটি অংশ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি ও কার্বারীবৃন্দ সেনাবাহিনীর এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

গুইমারায় বিএনপির বিশাল বিক্ষোভ: অপপ্রচার ও অশিষ্টাচারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি

বিশুদ্ধ পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করলেন জোন কমান্ডার লেঃ কর্নেল আল-আমিন

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি পাড়ায় দীঘিনালা জোনের উপহার: স্বস্তির নিঃশ্বাস ১০৫ পরিবারে

প্রকাশিত: ০৬:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬