শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান

পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা

খাগড়াছড়ির পানছড়িতে সরকারি নিয়মকানুন ও বৈধ ইজারাদারদের চরম তোয়াক্কা না করে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। লাখ লাখ টাকা খরচ করে সরকার থেকে বৈধভাবে ইজারা নিয়েও একটি অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্যে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রকৃত ইজারাদাররা।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অধীন ছনখোলা বিওপি বিজিবি ক্যাম্পসংলগ্ন ছিকন্দীমা ছড়া এবং দুম্বিল বাঙ্গাইলা আদম এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে একটি প্রভাবশালী চক্র। অথচ, বর্তমান ইজারাদাররা উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের সকল নীতিমালা মেনে এবং বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করেই ১ বছরের জন্য এই বালুমহলগুলোর বৈধ ইজারা নিয়েছেন।
‎ভুক্তভোগী ইজারাদারদের অভিযোগ— বৈধ ইজারা পাওয়ার পর থেকেই ওই সিন্ডিকেটটি তাদের নিষেধ বা কোনো ধরনের তোয়াক্কা করছে না। প্রকাশ্যে বালু উত্তোলন করে হাজার হাজার ঘনফুট বালুর স্তূপ করে রাখা হয়েছে।
‎
‎এভাবে অবাধে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে সরকার যেমন নির্ধারিত রাজস্ব থেকে বঞ্চিত হবে, তেমনি বৈধ ইজারাদাররা সর্বস্বান্ত হয়ে পড়বেন। এমতাবস্থায়, অসাধু সিন্ডিকেটের এই অবৈধ দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
‎
জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা

প্রকাশিত: ০৩:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬