রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপায় ক্রেতাদের আধুনিক প্রযুক্তির সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’। গত ১ নভেম্বর ২০২৬, রোববার বিকেলে এক অনাড়ম্ভর আয়োজনের মধ্য দিয়ে এই শপের শুভ উদ্বোধন করা হয়।
বনরূপা বিএম-২ মার্কেটের নিচতলায় (কাপড়ের মার্কেটের গলি, দোকান নং-১২৩) অবস্থিত এই প্রতিষ্ঠানে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার ও সুবিধা। যৌথ স্বত্বাধিকারীদের পক্ষে রাজেশ বিশ্বাসের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নেকবর, সাধারণ সম্পাদক এম এস লিটন জাহান, হাফেজ মাওলানা রহমত উল্লাহসহ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও কর্মীবৃন্দ।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, এখানে ক্রেতারা আইফোনসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন খুব সহজেই কিনতে পারবেন। বিশেষ করে গ্রাহকদের সুবিধার্থে রাখা হয়েছে কিস্তিতে মোবাইল ক্রয়ের সুব্যবস্থা। এছাড়া, কারো কাছে পুরোনো হ্যান্ডসেট থাকলে তা এক্সচেঞ্জ বা পরিবর্তনের মাধ্যমে নতুন ফোন নেওয়ার দারুণ সুযোগও থাকছে এখানে।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাঙামাটির ক্রেতারা এখন আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের আধুনিক স্মার্টফোন সংগ্রহ করতে পারবেন।
ঠিকানা:অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ, দোকান নম্বর ১২৩ (নিচতলা), কাপড় মার্কেটের গলি, বিএম-২ মার্কেট, বনরূপা, রাঙামাটি।












