শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান

কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ কলিন বিকাশ চাকমা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি নীল রঙের ইয়ামাহা এফজেড-এস (YAMAHA FZ-S) মোটরসাইকেলও জব্দ করা হয়।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকায় তানহা সুইটসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ বাবুল আকতার ও এএসআই পরীক্ষিত দেবদাস সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারের তানহা সুইটসের সামনে অভিযান চালিয়ে কলিন বিকাশ চাকমাকে আটক করা হয়।
‎
‎আটক কলিন বিকাশ চাকমা রাঙামাটির কাউখালী উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের নাকশাছড়ি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম লক্ষীমনি চাকমা এবং মাতার নাম সান্ত্বনা চাকমা। বর্তমানে তিনি কাপ্তাইয়ের নেভি রোডের লকগেট এলাকায় বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
‎
‎পুলিশ জানায়, অভিযানের সময় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর হেফাজত থেকে ৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁর ব্যবহৃত একটি নীল রঙের ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০১, তারিখ ৩ নভেম্বর ২০২৬।
‎
‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎
জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬