শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

লক্ষ্মীছড়িতে অসহায় নারীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী: জোনের পক্ষ থেকে ঢেউটিন, খাদ্য ও বস্ত্র বিতরণ

পাহাড়ের সাধারণ মানুষের যেকোনো দুর্ভোগ ও সংকটে সবসময় পাশে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক অসহায়  নারীকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, খাদ্যসামগ্রী ও শাড়ি কাপড় অনুদান হিসেবে প্রদান করেছে লক্ষ্মীছড়ি জোন।

অদ্য ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীছড়ি উপজেলাধীন শিলাছড়ি মুসলিমপাড়া এলাকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি জোনের অন্তর্গত ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ক্যাপ্টেন সালমান ফাইয়াজের উপস্থিতিতে এই অনুদান সামগ্রী অসহায় ওই নারীর হাতে তুলে দেওয়া হয়। অনুদান গ্রহণকারী নারী হলেন শিলাছড়ি মুসলিমপাড়ার বাসিন্দা চৌধুরী আমিনের মেয়ে মোসাম্মৎ আনজুম আরা। দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক অসচ্ছলতা ও ঘরভগ্ন দশায় দিন কাটানো এই অসহায় নারীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে জোন কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিনের পাশাপাশি পর্যাপ্ত খাদ্যসামগ্রী এবং শাড়ি কাপড় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী আনজুম আরা। তিনি ও স্থানীয় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য লক্ষ্মীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানিয়েছে লক্ষ্মীছড়ি জোন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীছড়িতে অসহায় নারীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী: জোনের পক্ষ থেকে ঢেউটিন, খাদ্য ও বস্ত্র বিতরণ

প্রকাশিত: ০১:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬