শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাইয়ে চিৎমরম মুসলিম পাড়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আজিমুশশান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

“সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলিম পাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটি, এলাকাবাসী, প্রবাসী এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা.) যুবসমাজ যৌথভাবে এই মহতী উদ্যোগের আয়োজন করে।

মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলী আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা এ রহমানিয়া গাউসিয়া চট্টগ্রামের প্রিন্সিপাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহজাদা সৈয়্যদ আহমদ রেজা আল-কাদেরী (মা.জি.আ.)।

গাউছিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখার উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করেন রাঙ্গুনিয়ার আরবি প্রভাষক মাওলানা মো. হোসাইন আল-কাদেরী, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী এবং হাফেজ মাওলানা মো. হামিদ উল্লাহ কাদেরী।

‎মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক আবু সৈয়দ লেদু ও সদস্য সচিব মো. আব্দুল জলিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
‎আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাইয়ে চিৎমরম মুসলিম পাড়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

প্রকাশিত: ০৬:২৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬