শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
বহিষ্কৃত চেয়ারম্যান কাজী মজিবরের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট’ কায়দায় দল চালানোর অভিযোগ কেন্দ্রীয় নেতাদের

খাগড়াছড়ি পিসিএনপি’র ‘পকেট কমিটি’ প্রত্যাখান লোকমান-মাসুম পরিষদই বৈধ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখায় নবগঠিত কথিত আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অসাংগঠনিক ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন, এস এম মাসুম রানা ও মো. মোকতাদের হোসেনের নেতৃত্বাধীন কমিটিই বর্তমানে জেলার একমাত্র বৈধ কমিটি বলে জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পিসিএনপি’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনির ও মহাসচিব মো. আলমগীর কবির এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার কাউন্সিলরদের সরাসরি ভোটে বিপুল ব্যবধানে বর্তমান জেলা কমিটি নির্বাচিত হয়। যা সংগঠনের ইতিহাসে একমাত্র গণতান্ত্রিক নজির। অথচ পিসিএনপি থেকে বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান কাজী মজিবুর রহমান সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে স্বৈরাচারী কায়দায় এই নির্বাচিত কমিটি বাতিল দেখিয়ে একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় নেতাদের দাবি, নির্বাচনে সভাপতি পদে পরাজিত প্রার্থী আব্দুল মজিদকে অনৈতিক সুবিধা দিতেই এই অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিবৃতিতে আব্দুল মজিদকে সাবেক আওয়ামী মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা ও জেলা পরিষদ চেয়ারম্যানের ‘অপকর্মের সহযোগী’ এবং ‘ধান্দাবাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। মূলত নিজেদের পিঠ বাঁচাতে এবং ঠিকাদারিসহ বিভিন্ন ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই স্বঘোষিত কমিটি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

কেন্দ্রীয় কমিটি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে, স্থায়ী কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই কাজী মজিবুর রহমান এককভাবে এই ন্যক্কারজনক সিদ্ধান্ত নিয়েছেন। এই অসাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বহিষ্কৃত চেয়ারম্যান কাজী মজিবরের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট’ কায়দায় দল চালানোর অভিযোগ কেন্দ্রীয় নেতাদের

খাগড়াছড়ি পিসিএনপি’র ‘পকেট কমিটি’ প্রত্যাখান লোকমান-মাসুম পরিষদই বৈধ

প্রকাশিত: ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬