শিরোনামঃ
Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন
কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পাহাড়ের ইতিহাস, সংস্কৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আয়োজিত হলো লংগদু স্টুডেন্টস ফোরামের ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক কর্মসূচি।

লংগদু স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ‘আনন্দ ভ্রমণ ও পাহাড়কে জানি’ শীর্ষক শিক্ষামূলক কর্মসূচি সম্পন্ন

পাহাড়ের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে কাছ থেকে জানার উদ্দেশ্যে লংগদু স্টুডেন্টস ফোরামের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘আনন্দ ভ্রমণ ও পাহাড়কে জানি’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক কর্মসূচি।

কাপ্তাই লেকের ফিশারি বাঁধ এলাকা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই ভ্রমণটি কাপ্তাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পাহাড়ের জীববৈচিত্র্য ও স্থানীয় জনজীবন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নুরুল আলম বলেন—
এ আয়োজন শুধু আনন্দ ভ্রমণ নয়; পাহাড়কে জানার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার এক অনন্য প্রয়াস। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গঠনে এখন থেকেই মনোযোগী হতে হবে।

এ সময় সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।
শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পাহাড়ের ইতিহাস, সংস্কৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আয়োজিত হলো লংগদু স্টুডেন্টস ফোরামের ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক কর্মসূচি।

লংগদু স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ‘আনন্দ ভ্রমণ ও পাহাড়কে জানি’ শীর্ষক শিক্ষামূলক কর্মসূচি সম্পন্ন

প্রকাশিত: ০৪:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬