রাঙামাটির কাপ্তাই উপজেলায় দীর্ঘ প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণকাজ। ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাপ্তাই সড়কে এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। কয়েক দফা কাজ শুরু হয়েও মাঝপথে তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন ব্রিজের কাজ শুরু হইছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরই হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। এখন পুরোনো লোহার ব্রিজ দিয়েই ঝুুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে আমাদের দুর্ভোগের সীমা থাকে না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।খোলা জায়গায় পড়ে থাকা মরিচা পড়া লোহা ও নির্মাণযন্ত্রপাতি।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কাজ। শুধু তাই নয়, নির্মাণকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার সামগ্রী ও যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।
এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি—দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করা হোক এবং অরক্ষিত সরকারি সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।



















