শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎ Logo রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী Logo কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় তিন দিন ধরে বিদ্যুৎহীন শিলছড়ি বালুচর; মেরামতে চলছে ক্ষতিপূরণের দেনদরবার Logo ভয়াবহ আগুনে পুড়ল রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ‎ Logo মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎ Logo জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন: অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের জোর Logo লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎ Logo রাঙামাটিতে বিশেষ অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭
মোটরসাইকেল চুরি মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. শামসুল আলমকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ

লোহাগাড়ায় আলোচিত মোটরসাইকেল চুরির মামলার পলাতক আসামি শামসুল গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত একটি মোটরসাইকেল চুরির মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. শামসুল আলমকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল ২ আগস্ট, পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১১ এপ্রিল লোহাগাড়া থানাধীন আমিরাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে নিজের ব্যবহৃত সুজুকি জিক্সার (Suzuki Gixxer) মোটরসাইকেল পার্কিং করে বাজার করতে যান শওকত আনোয়ার। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তারা হাসপাতালের পশ্চিম পাশের একটি ফার্মেসির সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করেন।ফুটেজে দেখা যায়, শামসুল আলমসহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মিলে জোরপূর্বক মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া শামসুল আলম ২ নম্বর আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক আহমেদের পুত্র।

এই ঘটনার পর গত ২০২৫ সালের ২৭ এপ্রিল ভুক্তভোগী শওকত আনোয়ার বাদী হয়ে শামসুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই শামসুল আলম ও তার সহযোগীরা পলাতক ছিলেন এবং বিভিন্ন সময়ে বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই ধারাবাহিকতায়, গতকাল ২ আগস্ট লোহাগাড়া থানার এসআই আমজাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামি শামসুল আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ সকালে পুলিশ তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করেছে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎

মোটরসাইকেল চুরি মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. শামসুল আলমকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ

লোহাগাড়ায় আলোচিত মোটরসাইকেল চুরির মামলার পলাতক আসামি শামসুল গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬