শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সেনাবাহিনী ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প

পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক উদ্যোগ: লক্ষীছড়িতে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ শুরু

পাহাড়ের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে শুরু হয়েছে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ। ০২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিয়ারির দিকনির্দেশনা এবং লক্ষীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএ-১০২৭৪৮ ক্যাপ্টেন মো. সাব্বির হোসেন (আরএমও), ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি । আয়োজক সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণে মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। যার মধ্যে ০৫ জন বাঙালি এবং ১৫ জন অ-বাঙালি নারী রয়েছে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে মেলবন্ধন ও সমানভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং শিশুদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে মায়েরা সচেতন ও দক্ষ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প

পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক উদ্যোগ: লক্ষীছড়িতে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৭:৪৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬