শিরোনামঃ
Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

জেলা শাখার সভাপতি রুনেল চাকমা এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান যৌথভাবে এই নবগঠিত কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে নেনসন চাকমাকে সভাপতি, মো. আব্দুল ছাত্তারকে সাধারণ সম্পাদক এবং কাজলা চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে উপজেলার সর্বস্তরের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।
অনুমোদিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আশাদুল ইসলাম ও স্বপন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহাবুবুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে মো. আমির হোসেন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে এবং কার্যকরী সদস্য হিসেবে মোট ৩৬ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা সভাপতি রুনেল চাকমা ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান আশা প্রকাশ করেছেন, এই কমিটি লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৬:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬