শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান

মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
‎রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনের স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক মো. রবিউল হোসেন, সফল আত্মকর্মী আবদুল মান্নান এবং সফল যুব সংগঠক আবদুল হামিদ।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম অনন্য অবদান রাখছে। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের যুবসমাজকে আরও দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে মানিকছড়ি উপজেলার চারজন সফল যুব উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার যুব ঋণের চেক এবং বিভিন্ন কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
‎
জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ

প্রকাশিত: ০৬:২৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬