শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, পরিবারের সদস্যদের খোঁজ-খবর ও সার্বিক সহযোগিতার আশ্বাস।

মাটিরাঙ্গায় ভারী বর্ষণ ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল

মাটিরাঙ্গা পৌর এলাকায় টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং আকস্মিক ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনাব শাহজালাল।

গত কয়েকদিনের টানা বর্ষণে মাটিরাঙ্গার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং পাহাড়ের পাদদেশে থাকা বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই দুর্গত মানুষের পাসে ছুটে যান বিএনপি নেতা শাহজালাল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘর সরজমিনে পরিদর্শন করেন এবং বিপর্যস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে জনাব শাহজালাল বলেন, “প্রাকৃতিক এই দুর্যোগে মাটিরাঙ্গার সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন। এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং দুর্যোগ কবলিত মানুষদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, পরিবারের সদস্যদের খোঁজ-খবর ও সার্বিক সহযোগিতার আশ্বাস।

মাটিরাঙ্গায় ভারী বর্ষণ ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল

প্রকাশিত: ০৯:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬