শিরোনামঃ
Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি

সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

পাহাড়ের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ফের বড় ধরণের সাফল্য পেলো বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম রানাসাবা পাড়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং চাঁদাবাজি আদায়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাঘাইহাট সেনা জোন।
 
‎শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সাজেকের রানাসাবা পাড়ায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বাঘাইহাট সেনা জোনের একটি টহল দল। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জোনের জোরালো তৎপরতার মুখে তাদের আস্তানা থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ চাঁদা আদায়ের রসিদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাজেক এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সেনাবাহিনীর এই সাড়াঁশি অভিঝানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
‎
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা রুখে দিতে সাজেকসহ পুরো পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর এমন কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৩:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬