শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া ও কাল্পনিক প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি: অপপ্রচারে মনোবল ভাঙছে না পেশাদার পুলিশ কর্মকর্তাদের

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কতিপয় ব্যক্তি পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপন করে যাচাই-বাছাইহীন ও কাল্পনিক তথ্য প্রচার করছেন।

বিশেষ করে, কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়ন হওয়ার পরপরই তাঁকে লক্ষ্য করে এ ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছে যে, অতীতে কোনো পুলিশ সদস্য গুম, খুন, দমন-পীড়ন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ইতিমধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে সৎ ও পেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্যপদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা।

পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করার উদ্দেশ্যে পরিচালিত মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে প্রচলিত আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পাশাপাশি, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া ও কাল্পনিক প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি: অপপ্রচারে মনোবল ভাঙছে না পেশাদার পুলিশ কর্মকর্তাদের

প্রকাশিত: ১০:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬