শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
টানা তিন দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাইয়ের হরিণছড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

কাপ্তাইয়ে পাহাড়ধস ও গাছ ভেঙে পড়ে তিন পরিবার চরম ঝুঁকিতে, বিদ্যুৎ লাইন ছিঁড়ে আতঙ্ক

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাইয়ে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে বড় বড় গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে একটি পুরো জনপদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হরিণছড়া এলাকার তিনটি পরিবার।

কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিণছড়া মুখ হেডম্যানপাড়ায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে চলা অব্যাহত বৃষ্টির কারণে পাহাড়ের নরম মাটি ধসে বসতবাড়ির ওপর ভেঙে পড়ে। এ সময় স্থানীয় সড়কে গাছ পড়ে সাময়িকভাবে যোগাযোগও বন্ধ হয়ে যায়। পাহাড়ধসের পাশাপাশি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় পুরো এলাকায় মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

এই দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন মিচিং মারমা, থোয়াইচিংহ্লা মারমা এবং অংশৈনু মারমা—এই তিন পরিবার। তাদের বসতঘরগুলো এখন যেকোনো মুহূর্তে আরও বড় ধরণের ধসের মুখে পড়তে পারে। অবিরাম বৃষ্টির কারণে নতুন করে পাহাড়ধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা।

দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, বিদ্যুতের ঝুঁকি দূর করা এবং সরকারিভাবে জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যেকোনো বড় ধরনের বিপর্যয় রোধে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাইয়ের হরিণছড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

কাপ্তাইয়ে পাহাড়ধস ও গাছ ভেঙে পড়ে তিন পরিবার চরম ঝুঁকিতে, বিদ্যুৎ লাইন ছিঁড়ে আতঙ্ক

প্রকাশিত: ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬