শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ

তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহারে আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। দীর্ঘদিন পর নিজের প্রিয় ও প্রয়োজনীয় হ্যান্ডসেটটি ফেরত পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ হস্তান্তর অনুষ্ঠানে এসব উদ্ধারকৃত ফোন তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা জিডি ও অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে সাইবার ক্রাইম মনিটরিং সেল। বিশেষ প্রযুক্তি ও নিবিড় নজরদারির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ৫১টি হারানো ফোন উদ্ধার করতে সক্ষম হন সেল-এর দক্ষ সদস্যরা।
‎
‎নিজের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে এক ভুক্তভোগী আবেগপ্লুত হয়ে বলেন, আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশ যে এভাবে আমার ফোনটা খুঁজে এনে দেবে ভাবতেই পারিনি। জেলা পুলিশের এই উদ্যোগে আমরা সত্যিই কৃতজ্ঞ।
‎
‎উদ্ধারকৃত ফোন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এইচ. এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
‎
‎জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙ্গামাটি জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অপরাধ দমন ও সাইবার সহায়তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ

প্রকাশিত: ০১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬