শিরোনামঃ
Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ

কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচন-২০২৬ এর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক প্রার্থী।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের কার্যালয়ে শুরু হয় এই মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম। প্রথম দিনে পঞ্চায়েত প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিশির রায়। তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা নিতাইয়ের ছেলে এবং সংশ্লিষ্ট চা-বাগানের একজন কর্মরত শ্রমিক।
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়নের অধীনে বর্তমানে মোট ৬৫ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন ২৬ জন।
‎
‎নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্ধারিত বিধিমালা মেনে মনোনয়ন ফরম যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর আগামী ২৮ নভেম্বর কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের চা-বাগান শ্রমিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত এই পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচন।
‎
‎কাপ্তাই ছাড়াও একই দিনে রাঙ্গুনিয়া, বাঁশখালী ও ফটিকছড়ি এলাকায় সংশ্লিষ্ট চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিনেই প্রার্থীর সরব উপস্থিতি এবং ফরম সংগ্রহের মধ্য দিয়ে চা-শ্রমিকদের মাঝে নির্বাচন ঘিরে বাড়তি উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনটি সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু

কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে

প্রকাশিত: ০১:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬