শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ হওয়ার আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তার

মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ মেধাবী শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংবর্ধিত মোট ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে এই গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, “আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের এই মেধা ও সাফল্যকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের সৎ, আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেধার সঠিক মূল্যায়ন ও উৎসাহ দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
উপজেলা শিক্ষা অফিসার হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকগণ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এমন আয়োজনে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ হওয়ার আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তার

মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ মেধাবী শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

প্রকাশিত: ০১:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬