শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
বান্দরবানে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ব্র্যাক

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের এমপি সাচিং প্রু জেরী।

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় জেলার দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৭ দিনের খাদ্যপণ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বান্দরবান মুক্তমঞ্চে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, শুধু সরকারি-বেসরকারি অনুদানের ওপর নির্ভর না করে নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে। নিজের পরিবারের দায়িত্ব নিজে নিয়ে কর্মমুখী হওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন তরান্বিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বান্দরবান পৌর এলাকার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট এবং নগদ এক হাজার টাকা করে তুলে দেওয়া হয়।

ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্র্যাকের ইউনিট ইনচার্জ অনুপ মহাজন ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুশান্ত কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

বান্দরবানে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ব্র্যাক

প্রকাশিত: ০৪:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬