শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
রাঙ্গামাটির লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে বাইট্টাপাড়া এলাকা থেকে মো. শাহ আলম নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

আজ ০৭ আগস্ট ২০২৬, রাতে লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়ার দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে এএসআই (নিঃ) সুমন মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে লংগদু থানাধীন ০৬নং মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. শাহ আলমকে (৫৫) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিআর সাজা পরোয়ানা মুলতবি ছিল এবং আদালত তাকে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছিলেন।
গ্রেফতারের বিষয়ে লংগদু থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল ০৮ আগস্ট ২০২৬ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

রাঙ্গামাটির লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে বাইট্টাপাড়া এলাকা থেকে মো. শাহ আলম নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬