শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
পাহাড়ি অঞ্চলে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এক অসহায় বাঙালি পরিবারকে সেলাই মেশিন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ময়ূরখীল এলাকার এক অসহায় বাঙালি পরিবারকে সেলাই মেশিনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ দুপুর ১২:০০ ঘটিকায় ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় ময়ূরখীল এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জোনের ক্যাপ্টেন মোহাম্মদ ইমরান খলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত ভিডিপি সদস্য মো. আব্দুল হান্নানের পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন।

বিতরণকৃত দ্রব্যাদির মধ্যে উল্লেখযোগ্য: সেলাই মেশিন: ১টি (স্বাবলম্বী হওয়ার জন্য), থ্রি-পিস, শাড়ি, বোরকা ও ওড়না, মুড়ি, চিড়া, চিনি, খাবার পানি।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ভিডিপি সদস্য মো. আব্দুল হান্নানের পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর অসহায় হয়ে পড়া ওই পরিবারটির পাশে দাঁড়ায় লক্ষ্মীছড়ি জোন। বিশেষ করে পরিবারের নারী সদস্য যেন সেলাই কাজের মাধ্যমে নিজের ও পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করতে পারেন, সেজন্য জোনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন সূত্রে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

পাহাড়ি অঞ্চলে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এক অসহায় বাঙালি পরিবারকে সেলাই মেশিন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী

প্রকাশিত: ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬