শিরোনামঃ
Logo খাগড়াছড়ির রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, কনের বাবার জরিমানা Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী

খাগড়াছড়ির রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, কনের বাবার জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে হাতেনাতে পণ্ড করে দেওয়া হয় এই বাল্যবিয়ে।

রবিবার (০৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, থলিপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছে—এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। সেখানে সত্যতা পাওয়ার পর বিয়েটি তৎক্ষণাৎ বন্ধ ঘোষণা করা হয়।

বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় অপরাধ স্বীকার করায় কনের বাবা মো. মহিন উদ্দিন মানিককে (৩৮) ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট। একইসঙ্গে, মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে আর বিয়ে দেবেন না—এই মর্মে পাত্রপক্ষ ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের বাল্যবিয়ের আইনি ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত জানান, বাল্যবিয়ে সমাজের একটি মারাত্মক ব্যাধি। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় রামগড় উপজেলা প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০১:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬