শিরোনামঃ
Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি

রামগড়ে পুত্রবধূর ধর্ষক দেলোয়ারের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ির রামগড় বাজারে পুলিশ বক্সের সামনে আজ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক ফাঁসি এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে অব্যাহত হুমকির প্রতিবাদে সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচি পালন করে।

গত ২ আগস্ট ২০২৬ তারিখে বেলা আনুমানিক ১১টার দিকে রামগড়ে শ্বশুরবাড়িতে অবস্থানকালে এই পাশবিক ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেন কর্তৃক গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার পর ভুক্তভোগী পরিবার আইনি পদক্ষেপ গ্রহণ করে।

তবে মামলা করার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। অভিযোগ উঠেছে, অভিযুক্তের আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে লাগাতার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদেরও পায়তারা চলছে।

মানববন্ধনে কান্নাবিজড়িত কণ্ঠে ভুক্তভোগীর পিতা সরোয়ার হোসেন (সাকিন: থলিবাড়ী, ১নং ওয়ার্ড, ২নং পাতাছড়া ইউনিয়ন, রামগড়) বলেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না; আমরা শুধু আইনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায়বিচার চাই। আমার মেয়ের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তেই সত্যতা প্রকাশ পাবে।

মূল দাবিগুলো: সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ: ধর্ষক দেলোয়ার হোসেনের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা (ফাঁসি), হুমকিদাতাদের গ্রেপ্তার: ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহার ও ভিটামাটি ছাড়ার হুমকিদাতা স্বজনদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা।

মানববন্ধন শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, খুব শীঘ্রই অপরাধীদের কঠোর সাজা নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

রামগড়ে পুত্রবধূর ধর্ষক দেলোয়ারের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৮:১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬