শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নয়, সহযোগী শক্তি: গুইমারা ইউএনও মিশকাতুল তামান্না ‎

সাংবাদিকরা প্রশাসনের কোনো প্রতিপক্ষ নয়, বরং তারা উন্নয়ন ও জনসেবার সহযোগী শক্তি। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিশকাতুল তামান্না।

‎বুধবার (১২ আগস্ট) গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিশকাতুল তামান্না আরও বলেন, সরকারের বিভিন্ন সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সমাজ পরিবর্তনে সাংবাদিকরা প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।

উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলোও তুলে ধরা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী। উন্মুক্ত আলোচনায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, উন্নয়নবঞ্চনা ও নানা সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিকরা। তারা উপজেলার সার্বিক অগ্রগতিতে প্রশাসনের সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গুইমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল আহম্মদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক দিদারুল হৃদয়, আবুল হোসেন রিপন, আব্দুর রহিম, মো. আনোয়ার, মো. বেলাল, আবুল বশর ও ফোরকানুল হক সাকিবসহ গুইমারায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভা শেষে এলাকার সার্বিক কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক এই অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নয়, সহযোগী শক্তি: গুইমারা ইউএনও মিশকাতুল তামান্না ‎

প্রকাশিত: ০৯:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬