শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের কঠোর অবস্থান: একদিনে ১৫ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ার প্রত্যয়ে জেলা জুড়ে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে রাঙ্গামাটি জেলা পুলিশ। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।

পুলিশ সূত্রে জানা গেছে, কেবল একদিনের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০১ লিটার ও ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে।

‎মূল সড়কগুলোতে সন্দেহভাজন যানবাহন ও পথচারীদের তল্লাশির মাধ্যমে মাদক চোরাচালান রোধে দিনরাত কাজ করছে পুলিশ সদস্যরা।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জেলা পুলিশ। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটিতে পুলিশের কঠোর অবস্থান: একদিনে ১৫ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬