শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

ছোটহরিণায় হরিণা জোনের মানবিক উদ্যোগ: অসহায় পরিবার ও এতিমখানায় অনুদান বিতরণ ‎

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির দুর্গম এলাকায় ১৪টি পরিবার এবং একটি হেফজখানাকে আর্থিক সহায়তা, ঢেউটিন, সেলাই মেশিন ও সোলার প্যানেল প্রদান করেছে ১২ বিজিবি।

রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করেছে হরিণা জোন (১২ বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) হরিণা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার অসহায় মানুষের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স। তিনি ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

‎মানবিক এই কার্যক্রমে মোট ১৪টি পরিবারকে (১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবার) এবং একটি এতিমখানাকে সর্বমোট ৭০ হাজার ৩০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এর মধ্যে রয়েছে-একটি অসহায় পরিবারকে বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন,তিনটি পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা,দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসা এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাবদ অনুদান, স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি স্ট্যান্ডসহ সেলাই মেশিন এবং একটি পরিবারকে সোলার প্যানেল।

‎অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব মনে করে। ছোটহরিণার মতো দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ছোটহরিণায় হরিণা জোনের মানবিক উদ্যোগ: অসহায় পরিবার ও এতিমখানায় অনুদান বিতরণ ‎

প্রকাশিত: ০৯:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬