শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃষি কার্ডের অনলাইন আবেদন কার্যক্রম শুরু: কারা পাবেন এই সুবিধা ‎

কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হলো কৃষি কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন।

ওয়াগ্গা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত কৃষি কার্ডের অনলাইন আবেদন কার্যক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি এলাকায় স্থানীয় কৃষক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিস থেকে আগত উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুয়ন চাকমা এবং মো. ইকবাল হোসেন উপস্থিত সাধারণ মানুষকে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান। তারা আবেদন করার সময় ভুল এড়াতে সঠিক তথ্য প্রদানের ওপর বিশেষ জোর দেন।

কর্মকর্তারা জানান, এই কৃষি কার্ডের আওতায় মূলত তিন শ্রেণির মানুষ আবেদন করার সুযোগ পাবেন:কৃষিজমির মালিক: যাদের নিজস্ব বা বর্গা চাষযোগ্য কৃষিজমি রয়েছে,মৎস্যজীবী: যারা মৎস্য আহরণ বা মাছ চাষের সঙ্গে সরাসরি জড়িত।পশুপালক: যারা পেশাদার বা খামার পর্যায়ে হাঁস-মুরগি লালন-পালন করেন।

অনুষ্ঠানে প্রথম অনলাইন আবেদনটি সম্পন্ন করেন ৫নং ওয়াগ্গা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. সোহেল। এর মাধ্যমেই মূলত ৯নং ওয়ার্ডের এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন— ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সরোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল নাহিয়ান ডালিম, স্থানীয় বিএনপি কর্মী মফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া পুরো ওয়ার্ডে এই কার্যক্রমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, সমজিত দাশ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনু চিং মারমা, সুভাষ দে, রুপমা বড়ুয়া এবং মোহাম্মদ ওমর ফারুক হাসান।

স্থানীয়রা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক ও মৎস্যজীবীরা খুব সহজেই সরকারি বিভিন্ন কৃষি সহায়তা এবং প্রণোদনা পাওয়ার সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃষি কার্ডের অনলাইন আবেদন কার্যক্রম শুরু: কারা পাবেন এই সুবিধা ‎

প্রকাশিত: ০৪:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬