মৎস্য অধিদপ্তর কর্তৃক উপজেলাভিত্তিক পোনামাছ অবমুক্তি কার্যক্রম বাস্তবায়নের লক্ষে মানিকছড়ি উপজেলায় পোনামাছ প্রাপ্তির জন্য বৈধ আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সঠিক ব্যক্তিদের মাঝে পোনামাছ বিতরণ করতে চায় কর্তৃপক্ষ। তবে আবেদন করার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত ও নীতিমালা মেনে চলতে হবে।
আবেদনের প্রধান শর্ত ও নির্দেশনাসমূহ: নির্ধারিত সময়সীমা: আগামী ১০/০৯/২০২৬ তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে ন, ব্যক্তিগত পুকুরের সুযোগ নেই: নীতিমালায় ব্যক্তিগত পুকুরে পোনামাছ প্রদানের কোনো সুযোগ না থাকায় কোনো ধরনের ব্যক্তিগত আবেদন গ্রহণযোগ্য হবে ন, যাচাই-বাছাই প্রক্রিয়া: প্রতিটি আবেদনের সত্যতা ও সঠিকতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে,নীতিমালা অনুসরণ: “পোনামাছ অবমুক্তি নির্দেশিকা-২০২৩” অনুসরণ করে এবং প্রাপ্ত যোগ্য আবেদন ও বরাদ্দের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে পোনামাছ বিতরণ করা হবে,কর্তৃপক্ষের ক্ষমতা: অযোগ্য বা ত্রুটিপূর্ণ যেকোনো আবেদন বাতিল করার পূর্ণ এখতিয়ার কতৃপক্ষ সংরক্ষণ করে।
উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত সুফলভোগীদের কাছে সরকারি এই সুবিধা পৌঁছে দিতে সকলের বৈধ আবেদন ও আন্তরিক সহযোগিতা কাম্য। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।




















