যুক্তির আলোয় তারুণ্যের বিকাশ—কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে রাঙামাটিতে সফলভাবে শেষ হলো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
রাঙামাটি পার্বত্য জেলায় তারুণ্যের মেধা ও যুক্তিবাদী মনন বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২৬’।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম রাঙামাটি জেলার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উদ্দীপনাময়।প্রধান অতিথি মো. রবিউল ইসলাম (চেয়ারম্যান, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, রাঙামাটি পার্বত্য জেলা),প্রধান আলোচক: আহসানাউল্লাহ (সহকারী প্রধান শিক্ষক, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়),বিশেষ উপস্থিতি: সরকারি উচ্চ বিদ্যালয় ও আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিচারক হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব ও বিভিন্ন কলেজের বরেণ্য বিতার্কিকরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. রবিউল ইসলাম শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুক্তিনির্ভর চিন্তা ও নৈতিক মূল্যবোধের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, বিতর্কচর্চা তরুণদের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে এবং নিজেদের নেতৃত্ব গুণাবলি প্রকাশ করতে সাহসের জোগান দেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মননশীলতা গঠনে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




















