শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

চোখের দৃষ্টি থেকে জীবিকার উন্নয়ন: মহালছড়িতে আরজিআইএল প্রকল্পের উদ্বোধন ‎

খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও জীবিকা উন্নয়নের প্রত্যয়ে “Reading Glass for Improvement Livelihood (RGIL)” শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৬) সকালে মহালছড়ি উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল-এর আয়োজনে এবং VisionSpring Bangladesh-এর আর্থিক সহযোগিতায় United Purpose ও গ্রীন হিলের যৌথ বাস্তবায়নে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,গ্রীন হিলের নির্বাহী পরিচালক (ইডি) যতন কুমার দেওয়ান,মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোহাম্মদ শরীফ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা,মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

‎উদ্বোধনী সভায় আরজিআইএল প্রকল্পের মূল উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং স্থানীয় খেটে খাওয়া মানুষের জীবিকা উন্নয়নে পাঠ সহায়ক চশমার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন প্রকল্পের ফিল্ড অফিসার সংহতি চাকমা। বক্তারা বলেন, সাধারণ দৃষ্টি ত্রুটির কারণে অনেক শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজ সঠিকভাবে করতে পারেন না। সঠিক সময়ে পঠন সহায়ক চশমা প্রাপ্তি তাদের কর্মক্ষমতা বাড়িয়ে অর্থনৈতিক সচ্ছলতা আনতে সহায়তা করবে।

‎গ্রীন হিলের বিটু দত্ত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রকল্পের বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

চোখের দৃষ্টি থেকে জীবিকার উন্নয়ন: মহালছড়িতে আরজিআইএল প্রকল্পের উদ্বোধন ‎

প্রকাশিত: ০২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬