শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে দিনব্যাপী কর্মসূচির শুরুতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন করেন। এ সময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিবেশবান্ধব কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাছ অবমুক্তকরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সবসময় জনকল্যাণ এবং দেশের ইতিবাচক উন্নয়নে বিশ্বাসী। প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ মানুষের কল্যাণে এবং পরিবেশ সুরক্ষায় আমরা এমন গঠনমূলক কর্মসূচি বেছে নিয়েছি।

‎অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ‎

প্রকাশিত: ০১:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬