শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাইয়ে বাঁশবোঝাই ট্রাকের টানে ছিঁড়ল বিদ্যুতের তার, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিঘ্ন

রাঙামাটির কাপ্তাইয়ে বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার আটকে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে শিলছড়ী-বালুরচর এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে যাওয়া ঢাকা মেট্রো-ট-২৪-৬৩৭৪ নম্বরের বাঁশবোঝাই ট্রাকটির সঙ্গে সড়কের ওপর ঝুলন্ত বিদ্যুতের তার জড়িয়ে যায়। ট্রাকটি না থেমে সামনে এগিয়ে যাওয়ায় তারে প্রচণ্ড টান পড়ে ছিঁড়ে যায় এবং ১১ কেভি লাইনের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কাপ্তাইয়ের শিলছড়ী, বালুরচরসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম ভোগান্তিতে পড়ে।

‎ঘটনার পরপরই স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন। এদিকে চালক ইব্রাহিমের দাবি, সড়কের তুলনায় বিদ্যুতের তারটি বেশ নিচু অবস্থায় ছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম মনে করেন, অতিরিক্ত বাঁশ পরিবহনের ক্ষেত্রে চালকদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। একই সঙ্গে সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা তারগুলো নিরাপদ উচ্চতায় রাখার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

‎এদিকে খবর পেয়ে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে, ট্রাক মালিক সমিতি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সরঞ্জাম মেরামতের সমস্ত খরচ বহনের আশ্বাস দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাইয়ে বাঁশবোঝাই ট্রাকের টানে ছিঁড়ল বিদ্যুতের তার, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিঘ্ন

প্রকাশিত: ০৩:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬