শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎

খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুতের শর্টসার্কিটে তিনটে গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন। মেয়ের বিয়ের স্বপ্ন আর ভবিষ্যতের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়া সুমের আলীর পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দিয়েছে জোন কর্তৃপক্ষ।

‎গত রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মহালছড়ির শান্তিনগর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই ১১ হাজার কেভি উচ্চ ভোল্টেজের একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে দিনমজুর সুমের আলীর গোয়ালঘরের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে গোয়ালঘরে বিস্ফোরণ ও আগুন ধরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনটি গরু।

পরিবারের একমাত্র ছেলে না থাকায়, এই গরুগুলোই ছিল সুমের আলীর মেয়ের আসন্ন বিয়ের একমাত্র আর্থিক প্রস্তুতি ও ভবিষ্যতের সম্বল। আকস্মিক এই দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি এবং সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।

‎দুর্গত পরিবারটির এই চরম সংকটের কথা জানতে পেরে আজ মঙ্গলবার সকালে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-জাবির আসিফ, পিএসসি-এর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয় সাধারণ মানুষের মনে। পাহাড়ের দুর্গম জনপদে সুখে-দুঃখে সেনাবাহিনীর এমন অংশীদারিত্ব অসহায় মানুষের মনে নতুন করে বেঁচে থাকার সাহস ও আস্থা জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত সুমের আলীর পরিবারকে সরকারিভাবেও পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎

প্রকাশিত: ০৩:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬