শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ গ্রাম অবৈধ গাঁজাসহ মো. ফরহাদ হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল পৌর এলাকার কলেজপাড়া থেকে তাকে আটক করে।

লিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক ও থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মো. সোহেল রানা রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মো. ফরহাদ হোসেন বাঘাইছড়ি পৌরসভার ০৩নং ওয়ার্ডের মুসলিম ব্লক (কলেজপাড়া) এলাকার মো. আবদুল মজিদ ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎

প্রকাশিত: ০৬:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬