শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎

মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হলো পূবালী ব্যাংক পিএলসির অভিনব উদ্যোগ—’ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রম।

‎আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক পিএলসির মানিকছড়ি উপশাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎কর্মসূচির শুরুতে উপশাখা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে উপশাখা ব্যবস্থাপক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার অঞ্চলপ্রধান এ.কে.এম মাসুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ক্যাশলেস বা নগদ অর্থহীন লেনদেনের গুরুত্ব অপরিসীম। এর ফলে একদিকে যেমন লেনদেনে সময় বাঁচবে, অন্যদিকে নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতাও বহুগুণ বৃদ্ধি পাবে। বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে এখন থেকে ব্যবসায়ীরা কোনো ঝামেলা ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য সরাসরি গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপনা মো. ইকবাল হোসেন, মাটিরাঙ্গা উপশাখা ব্যবস্থাপক মো. হালিমুর রশিদ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাজার পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পাল এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা মো. আজিজুর রহমান।

‎ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক বদ্ধপরিকর। খুব শীঘ্রই সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে এই সেবা আরও সম্প্রসারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত

প্রকাশিত: ০৭:৫৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬