শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

৬ দশকের পুরোনো কর্ণফুলী নালন্দা বিহারে সংস্কারের আকুতি: চরম ঝুঁকিতে ঐতিহাসিক উপাসনালয় ও আশ্রয়কেন্দ্র

১৯৬০ সালে প্রতিষ্ঠিত রাঙামাটির কাপ্তাইয়ের এই বিহারটি তিন দশকের বেশি সময় ধরে বড় কোনো সংস্কার দেখেনি। অবিলম্বে সরকারি হস্তক্ষেপ ও জনস্বার্থ রক্ষার দাবি পরিচালনা কমিটির।
‎
‎কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী নালন্দা বিহার আজ ধুঁকছে অবহেলা আর সংস্কারের অভাবে। ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ এই পথপরিক্রমায় ১৯৯৩ সালে একবার সংস্কার করা হলেও, এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। কোনো বড় ধরনের সংস্কার কাজ না হওয়ায় প্রাচীন এই বিহারটির অবকাঠামো আজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
‎
‎সরেজমিনে দেখা গেছে, বিহারের ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। শুধু ধর্মীয় উপাসনালয়ই নয়, স্থানীয় মানুষের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয় এখানে।
‎
‎বিহারের এমন ভঙ্গুর দশায় চরম উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয়রা। দ্রুততম সময়ের মধ্যে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটিকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি বাবু সমর বড়ুয়া বলেন বিহারটির ঐতিহ্য ও জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত জরুরি সংস্কারের জোরালো দাবি জানাচ্ছি।ঐতিহ্যবাহী এই ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

৬ দশকের পুরোনো কর্ণফুলী নালন্দা বিহারে সংস্কারের আকুতি: চরম ঝুঁকিতে ঐতিহাসিক উপাসনালয় ও আশ্রয়কেন্দ্র

প্রকাশিত: ০৬:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬