শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

গুইমারায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলার মূল আসামি পুলিশ হেফাজতে

খাগড়াছড়ির গুইমারায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত মারমা যুবককে স্থানীয়দের সহায়তায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
‎
‎গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা উপজেলার বড়পিলাক ৪ নম্বর এলাকায় এই পাশবিক ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশুটি মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে খিল্যু মারমা (৩২) শিশুটিকে একা পেয়ে জুমখেতের জঙ্গলে নিয়ে যায়। সেখানে দা দিয়ে কেটে ফেলার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
‎
‎পরে শিশুটির অবস্থা গুরুতর ও রক্তাক্ত হলে তাকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা সাস্থ কমপ্লেক্সে (তথ্য অনুযায়ী) নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
‎
‎এদিকে, জঘন্য এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী, গুইমারা থানা পুলিশ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত করা হয় এবং অভিযুক্ত খিল্যু মারমাকে দ্রুত আটক করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী সরওয়ার জানান, অভিযুক্ত যুবককে ইতোমধ্যে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

গুইমারায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলার মূল আসামি পুলিশ হেফাজতে

প্রকাশিত: ০২:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬