শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত রুখে দিতে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌর বিএনপি, জেলা জাসাস এবং জেলা ওলামা দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
‎
‎মঙ্গলবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
‎
‎এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের কাঁঠালতলী ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
‎
‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, “স্বাধীনতা-পরবর্তী সময়ে অতীতে রাতের অন্ধকারে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার কোনো ডামি নির্বাচনের সরকার নয়; বরং এদেশের আপামর জনগণের বিপুল ভোটে নির্বাচিত একটি বৈধ সরকার।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি ও ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। রাজপথে আন্দোলন ও মামলার লড়াই করতে করতে আসা বর্তমান সরকার এসব চক্রান্ত কঠোরহস্তে দমন করবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইব্রাহিম ও সদস্য সচিব মাওলানা নোমানসহ পৌর বিএনপি, জাসাস এবং ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত রুখে দিতে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০৫:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬