খেলনা হাতে স্কুলে যাওয়ার বয়সে হাসপাতালের বিছানায় ১১ বছরের ফাতেমা। হৃদপিণ্ডে বড় আকারের ছিদ্র ধরা পড়া এই শিশুর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা।
যে বয়সে সমবয়সীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১১ বছরের শিশু ফাতেমা আক্তার। তার কোমল হৃদপিণ্ডে ধরা পড়েছে বড় আকারের একটি ছিদ্র। বর্তমানে সে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অসহায় এই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজীপাড়া এলাকার আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা রংমিস্ত্রি বশির উদ্দিন পেশায় একজন অত্যন্ত দরিদ্র মানুষ। দিন এনে দিন খাওয়া এই বাবার পক্ষে মেয়ের ব্যয়বহুল ও জটিল চিকিৎসা বা অপারেশন খরচ বহন করা সম্পূর্ণ অসম্ভব। চোখের সামনে আদরের সন্তানকে মৃত্যুঝুঁকিতে ধুঁকতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। নিরুপায় হয়ে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, প্রবাসী এবং দেশ-বিদেশের হৃদয়বান মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আকুতি জানিয়েছেন তিনি।
চিকিৎসকদের মতে, ফাতেমার জীবন বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য প্রচুর অর্থের দরকার। আপনার একটুখানি সহযোগিতা এবং সহানুভূতির হাত হতে পারে ছোট্ট ফাতেমার বেঁচে থাকার বড় অবলম্বন।
আপনার সামান্য সাহায্য বা এই বার্তাটি শেয়ার করার মাধ্যমে পৌঁছে যেতে পারে কোনো দাতার হৃদয়ে। মানবিক এই সহায়তায় এগিয়ে আসুন।
💳 সাহায্য পাঠানোর ঠিকানা:
নগদ: ০১৮৯৩১৩৩৯১৭
বিকাশ: ০১৭৭৮-৬৫২৪৭২ (ফাতেমার বাবা)













