শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান

সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের অভিযোগ: সিএইচটি সম্প্রীতি জোটের থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম পাহাড়ি এলাকার অখণ্ডতা ও আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গঠিত ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ জারি করা হয়েছে। দেশের হিন্দু ও চাকমা সম্প্রদায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়।
‎
‎সংগঠনের গঠনতন্ত্র ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৩ দিনের মধ্যে সিএইচটি সম্প্রীতি জোটের স্থায়ী কমিটির সভাপতি বরাবর তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
‎
‎সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী শাহাদাৎ ফরাজী সাকিবের আদেশে জারি করা কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে থোয়াইচিং মং শাকের নানাবিধ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তাঁর বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি সম্প্রতি ঢালাওভাবে বাংলাদেশের সমস্ত হিন্দু ও চাকমা সম্প্রদায়কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা (র)-এর এজেন্ট’ কিংবা ‘ইন্ডিয়ার দালাল’ হিসেবে আখ্যায়িত করেছেন।
‎
‎নোটিশে আরও বলা হয়, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সংগঠনের মূল আদর্শ, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী। এই বক্তব্য সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং একই সঙ্গে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈষম্য, বিভেদ ও অসন্তোষ সৃষ্টির পাঁচতারা হিসেবে কাজ করছে।
‎
‎নোটিশে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, নির্ধারিত ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎
জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের অভিযোগ: সিএইচটি সম্প্রীতি জোটের থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ০৪:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬