শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুদে জেলা প্রশাসনের হানা: জব্দকৃত তেল বিক্রি হলো খোলা বাজারে

সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু চক্রের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে খাগড়াছড়িতে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উঠে আসে মজুদের চাঞ্চল্যকর সব চিত্র। গোপন সংবাদের ভিত্তিতে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধ মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর বাস টার্মিনাল সংলগ্ন ‘মেসার্স বক্কর ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন ও ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে জমিয়ে রাখা এই তেল তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

একইভাবে মহাজনপাড়া এলাকার ‘মেসার্স আলম এন্টারপ্রাইজ’ থেকে ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত অকটেন উদ্ধার করে তা খোলা বাজারে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।

অভিযান চলাকালে ‘অনিক ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়। এছাড়া একই সময়ে সড়ক পরিবহন আইনে আলাদা অভিযানে ৩টি মামলায় আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল জানান, বাজারে অস্থিতিশীলতা তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। জনগণের ভোগান্তি লাঘবে এ ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) তাজমীন আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুদে জেলা প্রশাসনের হানা: জব্দকৃত তেল বিক্রি হলো খোলা বাজারে

প্রকাশিত: ০৫:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬