শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান
মানিকছড়িতে নিজ ঘর থেকে তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে মোছাঃ তাসলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার ভোলাইয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার ভোলাইয়া পাড়া এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম মিয়ার স্ত্রী তাসলিমা বেগমের সাথে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে সবার অলক্ষ্যে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ লাশটি মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মৃত মোছাঃ তাসলিমা আক্তার(৩০) মানিকছড়ি উপজেলার ভোলাইয়া পাড়ার মোঃ ইব্রাহিম মিয়ার স্ত্রী বলে যানাগেছে।

মানিকছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় ভোলাইয়া পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

মানিকছড়িতে নিজ ঘর থেকে তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৫২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬