শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে নানিয়ারচর জোনের এই উদ্যোগ

সম্প্রীতির বন্ধন মজবুত করতে নানিয়ারচরে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী উপহার

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে নানিয়ারচরে স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোন (১৭ ই বেঙ্গল) এই মহতি উদ্যোগ গ্রহণ করে।

নানিয়ারচর জোন কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি। এসময় উপজেলার ‘বুড়িঘাট ইয়ুথ ক্লাব’-এর সভাপতি মো. রফিকুল ইসলামের হাতে উন্নত মানের ক্রিকেট ব্যাট, হেলমেট, থাই প্যাড, ব্যাটিং গ্লাভস, ক্রিকেট বল এবং কিট ব্যাগসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন:বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় তরুণরা যাতে বিপথে না গিয়ে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জনকল্যাণমূলক এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ সেনাবাহিনীর অন্যান্য পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে নানিয়ারচর জোনের এই উদ্যোগ

সম্প্রীতির বন্ধন মজবুত করতে নানিয়ারচরে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী উপহার

প্রকাশিত: ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬