শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত; যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রামগড়-বলিপাড়া সড়কে মরণফাঁদ: সংস্কারের অভাবে জনভোগান্তি চরমে

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়ন পরিষদ হতে বলিপাড়া পর্যন্ত ইটসোলিং সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটির অধিকাংশ জায়গার ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে এই পথে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন পয়েন্টে ইটের সোলিং উঠে গিয়ে মাটির গর্ত বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ হতে হয় পথচারীদের। বিশেষ করে রিকশা, সিএনজি ও ছোট যানবাহনের চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটি বেহাল হওয়ার কারণে গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধ রোগীদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটি এই অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা এখন এক প্রকার আতঙ্কের মধ্যে যাতায়াত করছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

বর্তমানে সড়কটির বেহাল দশায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত জনস্বার্থে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত; যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রামগড়-বলিপাড়া সড়কে মরণফাঁদ: সংস্কারের অভাবে জনভোগান্তি চরমে

প্রকাশিত: ০৩:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬