শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭
ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির বিরুদ্ধে সিএইচটি সম্প্রীতি জোটের কঠোর হুঁশিয়ারি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ কর্তৃক সাধারণ মানুষের ওপর জোরপূর্বক চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সংগঠনটির পক্ষ থেকে এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

এক বিবৃতিতে জোটের মুখপাত্র পাইশিখই মারমা জানান, দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয় পাহাড়ি জনগোষ্ঠী উন্নয়ন ও নিরাপত্তার প্রত্যাশা করলেও, ইউপিডিএফের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো মিথ্যা রাজনৈতিক স্লোগান এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করে সাধারণ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের পকেট কাটছে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, চাঁদাবাজি কোনো রাজনৈতিক অধিকার হতে পারে না; এটি একটি জঘন্য অপরাধ। দুর্গম এলাকায় সাধারণ মানুষের জানমালের ওপর এই চাপ পাহাড়ের সামাজিক সম্প্রীতি ও চলমান উন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করছে।

ভবিষ্যৎ পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ নজরদারির আহ্বান জানিয়েছে জোট। তারা অবিলম্বে এই চাঁদাবাজির তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জোটের আহ্বান—ভয়ভীতি ও বিভক্তি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে স্থায়ী শান্তি বজায় রাখা সম্ভব।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’

ইউপিডিএফের চাঁদাবাজির প্রতিবাদ

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের চাঁদাবাজির বিরুদ্ধে সিএইচটি সম্প্রীতি জোটের কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: ০১:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬